২৬ অক্টোবর ২০২৬

শ্রীপুরে আগুনে পুড়ল মসজিদ সহ একাধিক স্থাপনা

facebook twitter whatsapp

ছবি: শ্রীপুরে আগুনে পুড়ল মসজিদ সহ একাধিক স্থাপনা

 

(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, একাধিক দোকানপাট, ঝুট ও তুলার গুদামসহ ভাঙারির দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ও রাজেন্দ্রপুরের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান,

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Related Articles