টঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের নতুন বাজার ৩৪ পিস ইয়াবা সহ এক যুবক আটক করেছে স্থানীয় জনতা।
আটক যুবকের নাম মোঃ শাহিনুর, পিতা নুর ইসলাম। তার গ্রাম লাউহাটি। ডাঃ আলীম রাজি স্কুলের সামনে তার বাসা থানা দেলদুয়ার
স্থানীয় সূত্রে জানা যায়, মামুদনগর নতুন বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য