২৭ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

facebook twitter whatsapp

ছবি: বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিক

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপি, টাঙ্গাইলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি মরহুমের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন সে জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, বাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আহমেদুল হক শাতিল, টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি জিয়াউল হক শাহীন, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা ।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুম হামিদুল হক মোহনের রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles