২৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

facebook twitter whatsapp

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং র‍্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আহমদুল হক শাতীল, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা আশরাফ পাহেলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান শফিক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা সালেহ মোহাম্মদ শাফী ইথেন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ আল কাফী শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতীল, থানা যুবদলের আহ্বায়ক কবির হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজীবসহ জেলার বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Related Articles